মোঃলোকমান হোসেন,যশোর প্রতিনিধি:- যশোর সরকারি মহিলা কলেজে “যুক্তির আলিঙ্গনে মুক্ত করি অজ্ঞতার জট”শ্লোগানকে সামনে রেখে(মঙ্গলবার ১৬ই জুলাই)অনুষ্ঠিত হয়েছে বিতর্ক ও ক্যারিয়ার বিষয়ক কর্মশালা,উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা।মাইকেল মধুসূদন ডিবেট ফেডারেশন,বাংলাদেশ এর আয়োজনে ও যশোর সরকারি মহিলা কলেজ ডিবেটিং সোসাইটির সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে অর্ধ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।অনুষ্ঠানের শুরুতেই যশোর সরকারি মহিলা কলেজ ডিবেটিং সোসাইটির পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি আফরোজা খাতুন বকুল।যশোর সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন অধ্যক্ষ ডঃএম হাসান সরোওয়ার্দী।
প্রধান অতিথি বলেন,”বর্তমান সময়ে বিতর্ক মেধা ও মনন বিকাশে অতীব প্রয়োজনীয় একটি শিল্প। বিতর্ক আমাদেরকে পরমতসহিষ্ণুতা শেখায় এবং অপরের মতকে সদরে গ্রহণকরে সঠিক মিমাংসায় পৌঁছাতে সাহায্য করে।পাশাপাশি বিতর্ক জ্ঞান বিকাশে ও নিজেদেরকে যুক্তিবাদী করে তুলতে শিক্ষার্থীদের সাহায্য করে থাকে।তোমাদের সৃজনশীলতা দিয়ে এই কলেজ,যশোর তথা বাংলাদেশের নাম উজ্জল করবে বলে আমি বিশ্বাস করি।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৈনিক প্রতিদিনের কথার বার্তা সম্পাদক এইচআর তুহিন,মাইকেল মধুসূদন ডিবেট ফেডারেশন বাংলাদেশের চেয়ারম্যান জহির ইকবাল নান্নু।অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এমএমডিএফ বিডির সিনিয়র সদস্য সুমনা ইসলাম জেসিকা।