“রক্ত দিন, জীবন বাঁচান” স্লোগানে সাইকেলে দুই বন্ধুর দেশ ভ্রমণ

‘রক্ত দিন, জীবন বাঁচান’ এই স্লোগান সবার মাঝে ছড়িয়ে দিতে টানা ১১ দিন সাইকেলে করে বাংলাদেশের এ প্রান্ত থেকে ওই প্রান্তে ছুটে বেড়িয়েছে পাকুন্দিয়ার অনার্স পড়ুয়া শিক্ষার্থী হিমেল হক ও তার বন্ধু মনোহরদী উপজেলার আতিকুল লিমন । ৬ জুলাই সকালে পঞ্চগড় জেলার তেঁতুলিয়ার বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে শুরু করে আজ (১৬ জুলাই) বিকেলে টেকনাফ জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। হিমেল হক কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নে খামা গ্রামের মোঃ মস্তোফা কামালের সন্তানে। আর আতিকুল লিমন নরসিংদী জেলার মনোহরদী উপজেলার কৃষ্ণপুর গ্রামের বীর মুক্তিযোদ্দা গিয়াস উদ্দিনের ছেলে ও ঢাকার কবি নজরুল সরকারী কলেজের ছাত্র।

‘রক্ত দিন, জীবন বাঁচান’ এই স্লোগানকে নিয়ে বাই-সাইকেলে তেতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত ভ্রমণ শেষে হিমেল হকের সাথে কথা হয় বার্তা বাজারের। তিনি জানান, “শখের বসে সাইকেল দিয়ে এদিক -সেদিক ঘুরাঘুরি করতে করতে সাইক্লিং এর প্রতি আগ্রহ টা বেড়ে যায়। আস্তে আস্তে সাইক্লিং করে বিভিন্ন দর্শনীয় যায়গায় ঘুরতে থাকলাম। একা একা কিছুদিন রাইড দেবার পর আমার সাথে আরো অনেকেই যুক্ত হতে থাকে। এভাবেই আস্তে আস্তে আমাদের এগারসিন্দুর সাইকেল রাইডার্স গ্রুপটি হয়ে যায় এবং আমরা আস্তে আস্তে জনসচেতনতা মূলক কাজ করে যাচ্ছি। এখকার তরুন তরুনীরা বিকৃত আনন্দে মসগোল হচ্ছে। রাত জেগে ইন্টারনেট ফেসবুকিং করে কাটিয়ে দিচ্ছে সময়।
যা ভবিষ্যতের জন্য খুবি ভয়াবহ। সাইক্লিং করলে শরীর যেমন ভাল থাকে, ঠিক তেমনি মনটাও ভাল থাকে। আমরা চাই সব সময় মানুষের পাশে থাকতে এবং জনসচেতনতা মূলক কাজ করতে, আর সেই চিন্তা ধারা থেকেই আমার এ ভিন্ন আয়োজন।

তিনি আরও জানান, রক্তদানের ফলে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় এবং তাতে যে অনেক উপকার তা অধিকাংশ মানুষ জানেন না। সেই প্রসঙ্গেই আমরা মানুষের পাশে দাঁড়াচ্ছি। জনস্মমুখে রক্তদানের ব্যপারে আলোচনা করছি। কোন স্পন্সর পাওয়া গেলে আরো অনেক কিছুই তারা করতে পারতাম । দেশের জন্য দেশের মানুষের জন্য আমাদের এমন প্রচেষ্টা অব্যাহত থাকবে সবসময়”

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর