শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা কলারোয়ায় সাকসেস সার্বিক গ্রাম উন্নয়ন সংস্থা সমবায় সমিতির নিবন্ধনপূর্ব প্রশিক্ষণ ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলা পৌরসদরের তুলসীডাঙ্গা গোডাউন মোড়ে সমিতির অস্থায়ী কার্যলয়ে এ উপলক্ষে নিবন্ধনপূর্ব প্রশিক্ষণ ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। অবহতিকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন-সাতক্ষীরা জেলা সমবায় অফিসার হাসান মাহমুদ। সাকসেস সার্বিক গ্রাম উন্নয়ন সংস্থার সভাপতি শেখ হুমায়ন রেজার সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন-কলারোয়া উপজেলা সমবায় অফিসার নওশের আলী, সাবেক সোনালী ব্যাংকের কলারোয়া শাখার ম্যানেজার আব্দুর রাজ্জাক, কলারোয়া ব্র্যাকের এরিয়া ম্যানেজার মোস্তাফিজুর রহমান প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন- সাকসেস সার্বিক গ্রাম উন্নয়ন সংস্থার সেক্রেটারী মো: ওহাবুজ্জামান মন্টু।
বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।