মোস্তাফিজ রাকিব,ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যায়নরত টাঙ্গাইলের শিক্ষার্থীদের সংগঠন টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ সমিতির নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১২ টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের করিডোরে এটি অনুষ্ঠিত হয়।
ছাত্রকল্যাণের বিদায়ী সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড.অরবিন্দ সাহা।এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.আবুল কাশেম।এছাড়াও শাহাদত হোসেন,মোঃ শওকত হোসেন ও মোঃ হাবিবুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা,কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন লুৎফর রহমান।
অনুষ্টানের এক পর্যায়ে নবীন শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ এবং প্রবীনদের বিদায়ী ক্রেস্ট প্রদান করা হয়।
দুপুরে ছাত্রকল্যাণের পক্ষ থেকে প্রীতিভোজের আয়োজন করা হয়। সংগঠনের সদস্যদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যাদিয়ে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি হয়।
এছাড়া অনুষ্ঠান শেষে আগামী এক বছরের জন্য ঘোষিত কমিটিতে আল ফিকহ্ এন্ড লিগ্যাল স্ট্যাডিস বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী এবং ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আমিনুল ইসলামকে সভাপতি নির্বাচিত করা হয়েছে।একই বিভাগের নাছির উদ্দিনকে সাধারন সম্পাদকের দায়িত্ব দিয়ে মোট ৩১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।