নয়ন আহম্মেদ,বিনোদন প্রতিবেদক ‘অনুরাগের বীণা বাজিয়ে’, ক্ষ্যত ফোক গানের সেই রাজিব শাহ এবার নিয়ে আসছেন ‘মুর্শিদ’ শিরোনামের নতুন গান।বরাবরের মতোই এই গানটিও তৈরি করা হয়েছে ফোক ধাঁচে। গানটি লিখেছেন ও সুর করেছেন রুহী ঠাকুর। সঙ্গীতায়োজন করেছেন এ এইচ জীবন।
গানের পরিবেশনা সুন্দর করতে তৈরি করা হয়েছে ‘মুর্শিদ’ গানের ভিডিও। ভিডিও এর নির্দেশনা দিয়েছেন আদিত্য রুপু। ভিডিওতে মডেল হয়েছেন গাজী, নীলিমা, তোতা, সাকিব ও শিল্পী রাজিব শাহ্।
নতুন গান ‘মুর্শিদ’ নিয়ে শিল্পী রাজিব শাহ্ বলেন, খুব সুন্দর কথা ও সুরের গান মুর্শিদ। আর ভিডিওটাও হয়েছে চমৎকার। গল্প নির্ভর ভিডিওতে দেখা যাবে, একটি বাচ্চা মেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকে। তার সুস্থতার আশা ছেড়ে দেন ডাক্তাররা। তখন একমাত্র উপরওয়ালার ওপর ভরসা। গানের ভাবনার সঙ্গে মিল রেখেই এমন গল্পে ভিডিও নির্মাণ করা হয়েছে।
গানটি নিয়ে অনেক প্রত্যাশা রয়েছে বলেও জানিয়েছেন রাজিব শাহ্। দেশের অন্যতম অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের ব্যানারে শিগগিরই গানটি প্রকাশ হবে।