টাঙ্গাইল ছাত্রকল্যাণের সভাপতি আমিনুল,সম্পাদক নাছির”

মোস্তাফিজ রাকিব,ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যায়নরত টাঙ্গাইল থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ সমিতির ২০১৯-২০ শিক্ষাবর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের করিডোরে নতুন কমিটি ঘোষনা করা হয়।

এক বছরের জন্য ঘোষিত কমিটিতে আল ফিকহ্ এন্ড লিগ্যাল স্ট্যাডিস বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী এবং ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আমিনুল ইসলামকে সভাপতি নির্বাচিত করা হয়েছে।একই বিভাগের নাছির উদ্দিনকে সাধারন সম্পাদকের দায়িত্ব দিয়ে মোট ৩১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য পদে রয়েছেন সহসভাপতি
মোস্তফা আল আমিন,মোবারক হোসেন,মোঃ রাশেদ,চান মাহমুদ,আমির হামজা,আশিকুজ্জামান আবির,যুগ্ম সাধারণ সম্পাদক অনিক হাসান নাজমুল,সাংগঠনিক সম্পাদক ডি,এম,সানজিদুল আলম,সহসাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ,কোষাধ্যক্ষ মোঃ শামীম আল-মামুন সহকারি কোষাধ্যক্ষ জুলফিকার আলী,দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন,আইন বিষয়ক সম্পাদক মুসা আহমেদ,প্রচার সম্পাদক মোঃ এনামুল হক,উপ প্রচার সম্পাদক আলমগীর হোসেন,সাংস্কৃতিক সম্পাদক মাহমুদা মাহি শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক সানি,সহ শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক মোঃ লুৎফর রহমান মহিলা বিষয়ক সম্পাদক আফসানা মিমি,সহকারি মহিলা বিষয়ক সম্পাদক নুরুস সাবাহ নুশু,তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম,ক্রীড়া বিষয়ক সম্পাদক ফেরদাউস শুভ,সহকারি ক্রীড়াবিষয়ক সম্পাদক মোশারফ হোসেন আবির,শহরবিষয়ক সম্পাদক বিজয় সূত্রধর,সহ শহরবিষয়ক সম্পাদক-রফিকুল ইসলাম,পরিকল্পনা বিষয়ক সম্পাদক মোঃ নাফিম,গণসংযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক নাফিউল মুয়িদ হৃদয় এবং আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোঃ তৌফিকুল আলম তামীম।
Attachments area

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর