তারিকুল ইসলাম, জেলা প্রতিনিধি: শেরপুর জেলার সদর উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এক বছর মেয়াদী ৬ সদস্য বিশিষ্ট এই কমিটিতে রাকিবুল ইসলাম রুপক সভাপতি ও মোঃ নাজমুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে। ১৩ জুলাই শনিবার শেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি শোয়েব হাসান শাকিল ও সাধারণ সম্পাদক মো: রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন, সহ-সভাপতি আতিকুর রহমান, রাশেদুল ইসলাম রিফাত, যুগ্ম-সাধারণ সম্পাদক আরমান আলী ও সাংগঠনিক সম্পাদক খোকন রানা।
সদ্য ঘোষিত শেরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রুপকের সাথে কথা হলে তিনি জানান, শেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি শোয়েব হাসান শাকিল ও সাধারণ সম্পাদক মো: রেজাউল করিম ভাইয়ের নির্দেশমত আমরা দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে শেরপুর উপজেলা ছাত্রলীগ বদ্ধ পরিকর। সদর উপজেলার ১৪ ইউনিয়নের সেই সমস্ত ত্যাগী ও আদর্শবান তরুন ছাত্রলীগের কর্মীদের নিয়ে আগামী ৩০ জুলাই’র মধ্যে পুর্ণাঙ্গ কমিটি করবো। তিনি আরও বলেন, পুর্ণাঙ্গ কমিটি গঠনকল্পে আমরা আজ ১৬ জুলাই সোমবার জেলা আওয়ামীলীগ অফিসে পূর্ণাঙ্গ কমিটি তৈরির জন্য প্রস্তুতি সভা আহ্ববান করেছি।