পল্লীবন্ধু এরশাদের মৃত্যুতে জাপার শোক

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা প্রতিনিধি: সাবেক সফল রাষ্ট্রপতি, জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু আলহাজ্ব এইচ এম এরশাদের মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছন জাতীয় পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখা ও ব্রহ্মরাজপুর এবং ধুলিহর ইউনিয়ন জাতীয় পার্টির নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বিপুল, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির, কানাই লাল সাহা কানু, আব্দুর রাজ্জাক, কফিল উদ্দিন, ব্রহ্মরাজপুর ইউনিয়ন জাপার সাধারণ সম্পাদক শামশুর রহমান সোনা, জাপা নেতা আব্দুর রশিদ পারভেজ, ধুলিহর ইউনিয়ন জাপার সভাপতি আরশাদ আলী, সাধারণ সম্পাদক ফজলুর রহমানসহ ইউনিয়ন ও ওয়ার্ড জাপার নেতৃবৃন্দ।
নেতাকর্মীরা এ সময় বাংলাদেশের রাজনীতিতে সাবেক সেনাপ্রধান, সাবেক রাষ্ট্রপতি, পল্লীবন্ধু আলহাজ্ব এইচ এম এরশাদের অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, তার শাসনামল ছিল স্বর্ণালী যুগ। দেশের এক সংকটময় মুহূর্তে তিনি শান্তির বাহক হয়ে হাল ধরেছিলেন। রক্তপাত পরিবেশে তিনি হাল ধরে দেশে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন। পথকলি ট্রাস্ট, গুচ্ছগ্রাম, জেলা, উপজেলা তারই অবদান। গ্রামের মানুষ লাঙল দেখলে আজও তার কথা মনে করে। নেতৃবৃন্দ সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর