কলাপাড়ায় দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষা বৃত্তি চালু

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ কলাপাড়ার খেপুপাড়া নেছারউদ্দিন ফাজিল মাদরাসায় দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষা বৃত্তি চালু করা হয়েছে। মঙ্গলবার সকালে মাদরাসার অধ্যক্ষের অফিস কক্ষে পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও মাদরাসা পরিচালনা পরিষদের সভাপতি অধ্যক্ষ মো. মহিবুবুর রহমান শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা বৃত্তি প্রদানের জন্য মাদরাসা তহবিলে এক লক্ষ টাকা অনুদান মাদরাসার অধ্যক্ষ মুহাম্মদ আবদুর কাইউম এর কাছে হস্তান্তর করেন ।

এসময় উপস্থিত ছিলেন, মাদরাসা পরিচালনা পরিষদের সহ-সভাপতি হাজী হুমায়ূন সিকদার, পটুয়াখালী জেলা পরিষদের সদস্য মো. আসলাম হাওলাদার, টিয়াখালী ইউপি চেয়ারম্যান মশিউর রহমান শিমু, মাদরাসা পরিচালনা পরিষদের সদস্য ও মাদরাসা শিক্ষকরা। অনুদানের এক লক্ষ টাকা ব্যাংকে এফডি আর করে প্রাপ্ত লাভ্যাংশ থেকে মাদরাসায় দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের প্রদানের সিন্ধান্ত নেয় হয়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর