গভীর রাতে ঘর থেকে ২ বছরের শিশু চুরির অভিযোগ

মোঃ আল মামুন খান, সাব-ব্যুরো প্রধান (সাভার/ধামরাই): রাজধানীর অদূরে সাভারে গভীর রাতে পরিবারের সবাই ঘুমিয়ে থাকা অবস্থায় মহিনা (২) নামের এক শিশু চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত ২ টার দিকে সাভার পৌর এলাকার বেদেপাড়ায় জনৈক মামুন মিয়ার বাড়ি থেকে রানা মিয়ার ২ বছরের শিশু সন্তান চুরি যাওয়ার ঘটনা ঘটে।

এব্যাপারে মহিনার বাবা রানা মিয়া জানান, গতকাল রাতে একতলা বাড়ির দুটি কক্ষের একটি কক্ষে মেয়ে মহিনা ও তার মা মামুনা আক্তার ঘুমিয়ে পড়েন। রাত আড়াইটার দিকে মহিনার মা বাথরুমে যাওয়ার জন্য ঘুম থেকে উঠে মহিনাকে বিছানায় দেখতে না পেয়ে চিৎকার করেন। এতে সবার ঘুম ভাঙ্গলে কক্ষের দরজা খোলা অবস্থায় পাওয়া যায়। পরে আশপাশে অনেক খুঁজেও তার মেয়ে মহিনাকে পাওয়া যায়নি।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক মোফাজ্জল হোসেন জানান, যে লোকেশন থেকে চুরির কথা বলা হচ্ছে আসলে সেখানে সেই সুযোগটা নেই। সম্ভবত পরিবারের অভ্যন্তরীণ কোন সমস্যা থাকতে পারে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর