ত্রি-বার্ষিকী সম্মেলন: সভাপতি গোলাম দস্তগীর গাজী, সম্পাদক শাহজাহান ভূঁইয়া

জাহাঙ্গীর মাহমুদ নারায়ণগঞ্জ প্রতিনিধি : ২২ বছর পর ত্রি-বার্ষিকী সম্মেলনে কাউন্সিলরদের সবসম্মতি ক্রমে পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতিক) কে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবং আলহাজ¦ শাহজাহান ভুইয়াকে সাধারন সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে মুড়াপাড়া বাজার এলাকায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে ত্রি-বার্ষিকী সম্মেলনে কাউন্সিলরদের সবসম্মতি ক্রমে তাদের নির্বাচিত করা হয়।
আওয়ামীলীগের ত্রি-বা‌র্ষিক সম্মেলনের প্রধান অতিথি পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতিক) বলেছেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত‌কে শ‌ক্তিশালী রাখ‌তে আওয়ামীলীগ নেতাকর্মী‌দের ঐক্যবদ্ধ ভা‌বে কাজ কর‌তে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের অগ্রগতি বজায় রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হ‌বে।”
তি‌নি ব‌লেন, “দেশী-‌বি‌দেশী সকল ষড়যন্ত্রের জাল ভেদ করে বাংলাদেশকে বিশ্বের বুকে মর্যাদার আসনে বসিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী আরও অনেক দিন বাংলাদেশকে, দেশের মানুষকে পথের আলো দেখিয়ে যাবেন, এই হোক আজকের অঙ্গীকার।
রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লার সভাপ‌তি‌ত্বে সম্মেল‌নে আ‌রো উপ‌স্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই ভুঁইয়া, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল হাসনাত মোহাম্মদ শহীদ বাদল, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্মসম্পাদক অধ্যাপক আবু জাফর চৌধুরী বিরু, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভূঁইয়া, রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলালীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী, কায়েতপাড়া ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক সহ অ‌নে‌কে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর