মোঃ আল মামুন খান, সাব-ব্যুরো প্রধান (সাভার/ধামরাই) : রাজধানীর অদূরে সাভারে ফ্ল্যাট ভাড়া নিয়ে দেহ ব্যবসার অভিযোগে পতিতা ও খদ্দেরসহ ৫জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে সাভার পৌর এলাকার গেন্ডা আনন্দপুরের একটি তিনতলা বাড়িতে সাভার মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে দেহ ব্যবসায় জড়িতদের হাতেনাতে আটক করে।
আটককৃতরা হলেন- দেহ ব্যবসা পরিচালনার সাথে জড়িত খুলনা জেলার খালিশপুরের জামাল উদ্দিন শেখ (৬৫), তার স্ত্রী কিশোরগঞ্জ জেলার সদর থানার আমেনা বেগম (৩৫) এবং পতিতা পাবনা জেলার সাঁথিয়া উপজেলার কল্যাণপুর মহল্লার আয়েশা (২২)। এছাড়াও পাবনা জেলার আতাইকুলা থানার পাহাড়পুর এলাকার মোঃ আব্দুল গফুর ও টাঙ্গাইল জেলার নাগরপুর থানার শামিম নামের দুই খদ্দেরকেও আটক করে পুলিশ।
স্থানীয়দের অভিমত, সাভারের গেন্ডা আনন্দপুর সিটিলেন মহল্লায় একটি তিনতলা বাড়ির নিচতলায় একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে যৌন ব্যবসা চালিয়ে আসছে জামাল উদ্দিন শেখ ও তার স্ত্রী আমেনা বেগম। বিভিন্ন এলাকা থেকে পতিতাদের নিয়ে এসে তারা ওই ফ্ল্যাটের বিভিন্ন কক্ষে দেহ ব্যবসা করতো। এছাড়া আশেপাশের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের টাকার লোভ দেখিয়ে দেহ ব্যবসা করানো ও বিভিন্ন দালালের মাধ্যমে খদ্দের সংগ্রহ করে অবৈধ যৌন ব্যবসা পরিচালনা করে আসছিল তারা।
এব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক নাজমুল বলেন, খবর পেয়ে ওই বাড়িতে অভিযান চালিয়ে দেহ ব্যবসার সাথে জড়িত দুই নারীসহ পাঁচজনকে আটক করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।