মিন্নিকে নেয়ার পর সংবাদ সম্মেলনে যা বললেন এসপি

বরগুনায় বহুল আলোচিত রিফাত শরীফ হত্যাকাণ্ডের প্রধান সাক্ষী ও নিহতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে পুলিশ লাইনসে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ৯টার দিকে বরগুনা পৌরসভার মাইঠা এলাকার নিজ বাসা থেকে পুলিশ লাইনসে নিয়ে আসা হয় মুন্নিকে।

হঠাৎ কেন বা কি কারণে মুন্নিকে নেয়া হয়, এ বিষয়ে দুপুর বরগুনা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন এসপি।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার (এসপি) মো. মারুফ হোসেন জানান, রিফাত হত্যা মামলায় মিন্নিকে আটক বা গ্রেফতার করা হয়নি। মামলার এক নম্বর সাক্ষী সে। তাই তাকে আসামিদের শনাক্ত ও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ লাইনসে নিয়ে আসা হয়েছে।

তবে, মিন্নিকে কতক্ষণ জিজ্ঞাসাবাদ করা হবে সে বিষয়ে তিনি কিছু বলতে রাজি হননি।

জানা গেছে, জবানবন্দি দেওয়ার জন্য মিন্নির পরিবারের সদস্যদেরও পুলিশ লাইনসে নেওয়া হয়েছে।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর