আসন্ন শ্রীলঙ্কা সফরের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করা হয়েছে।মঙ্গলবার (১৬ জুলাই) মাশরাফি বিন মর্তুজাকে অধিনায়ক করে ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।ঘোষিত স্কোয়াডে ডাক পেয়েছেন এনামুল হক ও স্পিনার তাইজুল ইসলাম।তবে কপাল পুড়েছে দুজনের।
বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াডে চমক হিসেবে রাখা হয় আবু জাহেদ রাহীকে।কিনউত একটি ম্যাচেও তাকে খেলানো হয়নি।এবার দেশে ফিরে লঙ্কান শিবির থেকে ছিটকে গেছেন তিনি।অন্যদিকে বিশ্বকাপের স্কোয়াডে ইমরুল-তাসকিন ডাক না পাওয়ায় বেশ সমালোচিত হয়েছে।আসন্ন সিরিজেও তাদের দুজনকে রাখা হয়নি।
আগামী ২৬, ২৮ ও ৩১ জুলাই শ্রীলঙ্কায় তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। মূল সিরিজের আগে ২৩ জুলাই একটি প্রস্তুতি ম্যাচে খেলবেন মাশরাফিরা। আগামী ২০ জুলাই দেশ ছাড়বেন টাইগাররা।
বাংলাদেশের ঘোষিত দলঃ মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিথুন, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, এনামুল হক বিজয়, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও মোহাম্মদ সাইফউদ্দিন।
বার্তাবাজার/এএস