২ চমক নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ১৪ সদস্যের স্কোয়াড গোষণা

আসন্ন শ্রীলঙ্কা সফরের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করা হয়েছে।মঙ্গলবার (১৬ জুলাই) মাশরাফি বিন মর্তুজাকে অধিনায়ক করে ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।ঘোষিত স্কোয়াডে ডাক পেয়েছেন এনামুল হক ও স্পিনার তাইজুল ইসলাম।

ক্রিকেট বোর্ড থেকে জানানো হয়, হজ পালনের উদ্দেশ্যে বিসিবি থেকে ছুটি নিয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। অন্যদিকে বিয়ের জন্য থাকতে পারবেন না লিটন কুমার দাস। তাই তাদের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন স্পিনার তাইজুল ইসলাম এবং ব্যাটসম্যান এনামুল হক বিজয়। এদিকে বিশ্বকাপে খেলা বাকি ক্রিকেটাররা জায়গা পেলেও জায়গা পাননি আবু জায়েদ রাহি।

আগামী ২৬, ২৮ ও ৩১ জুলাই শ্রীলঙ্কায় তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। মূল সিরিজের আগে ২৩ জুলাই একটি প্রস্তুতি ম্যাচে খেলবেন মাশরাফিরা। আগামী ২০ জুলাই দেশ ছাড়বেন টাইগাররা।

শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দলঃ মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিথুন, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, এনামুল হক বিজয়, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও মোহাম্মদ সাইফউদ্দিন।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর