সিরাজগঞ্জে তরুণীকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

এম এ মালেক, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় তরুণীকে ধর্ষণের দায়ে একজনকে যাবজ্জীবন দিয়েছে আদালত। সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১-এর বিচারক ফজলে খোদা মো. নাজির মঙ্গলবার এ রায় ঘোষণা করেন।

এ ছাড়া আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে। না দিলে আরও তিন মাস কারাগারে রাখারও আদেশ দিয়েছে আদালত।

দণ্ডপ্রাপ্ত রঞ্জু মিয়া (৩০) শাহজাদপুর উপজেলার জিগার বাড়িয়া গ্রামের কাশেম আলীর ছেলে। তিনি পলাতক রয়েছেন।

ওই আদালতের এপিপি আনোয়ার পারভেজ লিমন মামলার নথির বরাতে জানান,রঞ্জু মিয়া একই গ্রামের ২০ বছর বয়সী এক তরুণীকে ২০০৫ সালের ২৩ ডিসেম্বর রাতে ধর্ষণ করেন। তরুণী রাতে ঘরের দরজা খুলে ওয়াশরুমে গেলে রঞ্জু তার ঘরে ঢুকে পড়েন। তরুণী ঘরে ফিরলে তাকে ধর্ষণ করেন। তার চিৎকারে প্রতিবেশীরা গিয়ে তাকে আটক করে।

তরুণী শাহজাদপুর থানায় ধর্ষণ মামলা করলে পুলিশ তার বিরুদ্ধে আতালতে অভিযোগপত্র দেয়। এপিপি আনোয়ার বলেন,সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত রঞ্জুকে দোষী সাব্যস্ত করে তাকে যাবজ্জীবন দিয়েছে। আটকের পর থেকে সাজা কার্যকর হবে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর