রংপুরবাসীর বিজয়, হেরে গেল ষড়যন্ত্রকারীরা: বিদিশা এরশাদ

অবশেষ সব জল্পনা-কল্পান মাড়িয়ে নিজ এলাকা রংপুরেই দাফন করা হচ্ছে সাবেক রাষ্ট্রপতি, বর্তমান সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান সদ্য প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদকে।এমন সংবাদে বেশ খুশি এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদ।তিনি মনে করেন এতে রংপুরবাসীর জয় হয়েছে।অন্যদিকে যারা এরশাদকে ঢাকায় দাফন দেয়ার চেষ্টা করেছেন, তাদের ষড়যন্ত্রকারী উল্লেখ করে বলেন, ষড়যন্ত্রকারীরা পরাজিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে এরশাদের দাফনের চূড়ান্ত সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন জাতীয় পার্টির চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী।এরপরই বিদিশা এরশাদ নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন।

সেই পোস্টে তিনি লিখেন, ‘রংপুরবাসির বিজয়। হেরে গেলেন ষড়যন্ত্রকারি রা।’

রংপুর জাতীয় পার্টির নেতাকর্মীরা বলছেন এরশাদের অন্তিম চাওয়া ছিল তাকে রংপুরেই দাফন করা হোক। একই দাবি করেছিলেন বিদিশা এরশাদও।কিন্তু দলের সিনিয়র নেতাকর্মীরা চেয়েছেন তাকে ঢাকার সেনানীবাসে দাফন করতে।এমনকি আজ সকালে রংপুর যাওয়ার আগ মুহুর্তেও এরশাদরে ছোট ভাই জিএম কাদের বলেছিলেন, ঢাকাতেই তাকে দাফন করা হবে।তবে শেষ পর্যন্ত তার কথা আর টিকল না।

উল্লেখ্য, গত রোববার (১৪ জুলাই) ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি রক্তে সংক্রমণসহ লিভার জটিলতায় ভুগছিলেন।

রোববার বাদ জোহর ঢাকা সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর সোমবার সকাল সোয়া ১০টার দিকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় এবং বাদ আসর বায়তুল মোকাররম মসজিদে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার রংপুরের কালেক্টরেট ঈদগাহ ময়দানে চর্তুথ জানাজা অনুষ্ঠিত হয়।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর