ঈদের সাতপর্ব নাটক ” বাবার বিয়ে” তে সাব্বির ও সানজিদা

নয়ন আহম্মেদ, বিনোদন প্রতিবেদক: “বাবার বিয়ে” ঈদের সাত পর্বের নাটক রচনা ও পরিচালনা উত্তম অধিকারী। প্রযোজনা সরকার মিডিয়া ভিশন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাব্বির আহম্মেদ ও সানজিদা আলম। একক নায়িকা হিসাবে সানজিদা আলম এর ঈদের সাতপর্ব নাটকে অভিনয়। এ প্রজন্মের অভিনেতা শরীফ সরকার ব্যতিক্রমধর্মী চরিত্র অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন। “বাবার বিয়ে” ঈদের সাত পর্বের নাটকে তিনি ভিন্ন ধর্মী একটি চরিত্রে অভিনয় করেছেন।

“বাবার বিয়ে” ঈদের সাত পর্বের নাটক রচনা ও পরিচালনা উত্তম অধিকারী। প্রযোজনা সরকার মিডিয়া ভিশন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাব্বির আহম্মেদ ও সানজিদা আলম। একক নায়িকা হিসাবে সানজিদা আলম এর ঈদের সাতপর্ব নাটকে অভিনয় প্রথম বার মূল চরিত্রে অভিনয় করলেন।

সানজিদা বলেন বাবার বিয়ে ভিন্ন ধরনের একটি গল্প আসা করি সবার কাছে নাটকটি ভালো লাগবে। মিডিয়াতে সানজিদা আলমের আগমনের গল্প মাত্র কিছুদিনের। কিন্তু এই অভিনেত্রী অল্প সময়েই জয় করে নিয়েছেন দর্শকহূদয়। দৃষ্টি কেড়েছেন নির্মাতাদের। তিনি সহশিল্পীদের কাছেও শান্ত স্বভাবের মেয়ে হিসেবে পরিচিত। তিনি বলেন, ছোট বেলা থেকেই আমার ইচ্ছা অভিনয় করতে চাওয়া। এখন সেই ইচ্ছাটাকে কাজে লাগাচ্ছি। আর এটি থেকে দূরে থাকা সম্ভব নয়। আমি কাজ দিয়ে দর্শকের সঙ্গে পরিচিত হতে চাই। অভিনয় দিয়ে দর্শকের কাছ থেকে ভালোবাসা পেতে চায়। আগামীতেও দর্শকের জন্য ভালো কাজ করতে চাই।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর