সাবেক রাষ্ট্রপতি, বর্তমান সংসদের বিরোধীয় দলীয় নেতা এবং জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিজ গ্রাম রংপুর নগরীর সব দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
মঙ্গলবার (১৬ জুলাই) এরশাদের মরদেহ রংপুর পৌঁছানোর আগে সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেয় দোকান মালিক সমিতি।
জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন এ তথ্য নিশ্চিত করেছেন।
ব্যবসায়ীদের এমন সিদ্ধান্তে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজও এ কর্মসূচির প্রতি সমর্থন দিয়েছে।
দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বলেন, সমিতির পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে যে, আমরা পল্লীবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে একবেলা দোকানপাট বন্ধ রাখব। দলমত নির্বিশেষে এরশাদ সাহেব আমাদের রংপুরের গর্ব।
মুদি দোকানী মঞ্জুরুল বলেন, সাবেক রাষ্ট্রপতি এরশাদের ঋণ ব্যবসায়ীরা কোনোদিন ভুলবে না। তিনি রংপুরের পল্লীনিবাসে এরশাদের কবর দেয়ার দাবি জানান।
বার্তাবাজার/এএস