সাদিকুল ইসলাম, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: “পরিকল্পিত ফল চাষ যোগাবে পুষ্টি সম্মত খাবার, শিক্ষায় বন প্রতিবেশ, আধুনিক বাংলাদেশ” এই শ্লোগানে টাঙ্গাইলের মির্জাপুরে কৃষি অফিসের উদ্যোগ ফলদ ও বনজ বৃক্ষ মেলা উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মির্জাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে উপজেলা কৃষি অফিস চত্বরে আগামী ১৮ জুলাই পর্যন্ত এই বৃক্ষমেলা চলবে। আজ মঙ্গলবার কৃষি অফিসের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের নিয়ে র্যালি বের হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্তর প্রদক্ষিণ শেষে কৃষি অফিসের সামনে গিয়ে শেষ হয়। আজ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ একাব্বর হোসেন এমপি। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল মালেক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি মোঃ একাব্বর হোসেন এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সরকার হিতেশ চন্দ্র পুলক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হারুন অর রশিদ ও উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মশিউর রহমান প্রমুখ।