গুলশানের একটি ভবনে ভয়াবহ আগুন

রাজধানীর গুলশানে একটি ভবনে মঙ্গলবার (১৬ জুলাই) আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে আধাঘণ্টার প্রচেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিস কার্যালয়ের ডিউটি অফিসার কামরুল হাসান বলেন, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে গুলশান-১ এর ৪ নম্বর রোডের ১৫ নম্বর বাড়িতে আগুন লাগে।

৫তলা ভবনটির ছাদে একটি মোবাইল ফোনের টাওয়ার থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে আশপাশের ফায়ার সার্ভিস অফিস থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নেভাতে সক্ষম হয়। আগুন লাগার কারণ তদন্ত করা হচ্ছে বলেও ওই ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর