বিয়ের এক মাস না পেরুতে নুসরাতের মন খারাপ!

গত ১৯ জুন সাত পাকে বাঁধা পড়েছিলেন নিখিল-নুসরাত।এরপর তাকে ঘিরে আলোজনা তুঙ্গে।বিয়ের পর পুরোদশে পাল্টে গেছেন তিনি।কপালে পড়ছেন হিন্দু রীতি অনুযায়ী সিদূর।এরপর থেকে প্রশ্নের ছড়াছড়ি তিনি কি হিন্দু হয়ে গেছেন? সেই রেশ কাটতে না কাটতে সামনে এল নয়া খবর। মাস না গড়াতে মন খারাপ আলোচিত এই নায়িকার!

বিয়ের পর থেকে শ্বশুরবাড়িতেই রয়েছেন নুসরাত। পাকা গৃহিণীর মতো সুখে ঘরকন্না করছেন বসির হাট থেকে নির্বাচিত এই সাংসদ। নুসরাত রান্না করতে খুব ভালবাসেন। মাঝেমধ্যেই তাই নিজের হাতে রেঁধে খাওয়াচ্ছেন নতুন পরিবারের সদস্যদের।

তবে নতুন নিখিল-নুসরাতের নতুন ফ্ল্যাটের কাজও চলছে জোরকদমে। সেই কাজ শেষ হলেই নতুন করে সংসার পাতবেন দুই লাভবার্ডস।

সব মিলিয়ে নতুন সংসার চুটিয়ে এনজয় করছেন এই তারকা দম্পতি।তবে তারমধ্যেও কখনও কখনও মন খারাপের মেঘ জমা হচ্ছে বুকের মধ্যে। তার কারণ একটা। সমস্ত মেয়েকেই এই পর্বটার মধ্যে দিয়ে যেতে হয়। নিজের জায়গা, নিজের পরিবার, নিজের শিকড় ছেড়ে চলে যাওয়াটা সব সময়ই কষ্টের।

এই কষ্টটাই এখন কুড়ে কুড়ে খাচ্ছে তাকে। মিস করছেন পরিবার আর কাছের মানুষদের। মন ভাল নেই তার।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর