উইলিয়ামসনরা হারায় যা বললেন প্রধানমন্ত্রী জেসিন্ডা

বাংলাদেশ-নিউজিল্যান্ডের খেলাচলাকালীন ক্রাইস্টচার্চ মসজিদে হামলার পর সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ায় বেশ আলোচিত হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন।সদ্য শেষ হওয়া বিশ্বকাপের ফাইনাল থেকে ছিটকে যায় জেসিন্ডার দেশ। এরপর কিনি বলেছেন, বিশ্বকাপ ক্রিকেটে নিউজিল্যান্ডের হারে তিনি এতই দুঃখ পেয়েছেন যে এ ধকল কাটিয়ে উঠতে পারছেন না। ফাইনালে ইংল্যান্ডের কাছে একটুর জন্য হেরে যায় নিউজিল্যান্ড। জেসিন্ডা বলেন, দলকে নিয়ে তিনি খুবই গর্বিত।

নিউজিল্যান্ডের সামাজিক যোগাযোগমাধ্যমেও একই প্রতিক্রিয়া দেখা গেছে। নিউজিল্যান্ডবাসী বলছে, ব্ল্যাক ক্যাপস খেলায় হেরেছে তবে তাদের মন জিতেছে।

রেডিও নিউজিল্যান্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে জেসিন্ডা আরডার্ন বলেন, ‘অন্য সব নিউজিল্যান্ডবাসীর মতো আমিও এ খেলার দুঃখ কাটিয়ে উঠতে পারছি না। তবে ফাইনালে যেভাবে ব্ল্যাক ক্যাপসরা খেলেছে, তাতে আমি খুবই গর্বিত। আমার আশা, সব নিউজিল্যান্ডবাসীই এমনটা ভাবে। কারণ, দল যা খেলেছে, তা অনন্য।’

জেসিন্ডা স্থানীয় গণমাধ্যমকে আরও বলেন, দেশে ফিরলে খেলোয়াড়দের বীরোচিত অভিবাদন জানানো হবে। কারণ, তাঁরা এর যোগ্য।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর