বিশ্বকাপ থেকে ১০ দলের কে কত টাকা পেল?

ফাইনালের লড়াই যেমন হওয়ার কথা বলা যায় তার চেয়ে ডের বেশি উত্বেজনামূলক হয়েছ।হলফ করে বলা যায়, ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে এমন লড়াই আর কখনও দেখেনি ক্রিকেট বিশ্ব।যে খেলার সমাপ্তি হয় সুপার ওভারের মধ্য দিয়ে।বাউন্ডারি হাঁকানোর নিরিখে শিরোপা উঁচু করে ধরার সুযোগ পায় প্রথমবারের মতো ইংল্যান্ড। ২০১৯ বিশ্বকাপে অংশ্রহণকারী দলগুলোকে সর্বমোট ১০ মিলিয়ন ডলার প্রাইজমানি দিয়েছে আইসিসি। যা বাংলাদেশি মুদ্রায় ৮৪ কোটি ৪৫ লাখ ২০ হাজার টাকা।

গ্রুপ পর্বের প্রতিটি জয়ের জন্য ৪০ হাজার ডলার করে পেয়েছে প্রত্যেক দল। সেই হিসেবে তিনটি ম্যাচে জয় পাওয়া বাংলাদেশ পেয়েছে ১ লাখ ৪০ হাজার ডলার। আর একটি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সেখান থেকে ২০ হাজার ডলার পেয়েছে তারা। এছাড়াও গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়া দল হিসেবে ১ লাখ ডলার করে দেয়া হয়েছে মাশরাফিদের। সবমিলিয়ে প্রাপ্তির খাতাটা খুব বেশি কম নয় বাংলাদেশের।

এদিকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ায় সবথেকে বেশি অর্থ প্রাপ্তি হয়েছে ইংল্যান্ডের। লীগ পর্বে ৬টি জয়ে ২ লাখ ৪০ হাজার ডলার পেয়েছে ইয়ন মরগানের দল। একই সঙ্গে ট্রফি জয়ে ৪০ লাখ ডলার অর্থ পুরষ্কার পেয়েছে তারা। সবমিলিয়ে ৪২ লাখ ৪০ হাজার ডলার প্রাপ্তি ঘটেছে স্বাগতিকদের। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য ৩৫ কোটি ৮৮ লাখ ২০ হাজার ৬০০ টাকা।

রানার্স আপ দল হিসেবে নিউজিল্যান্ডও পাচ্ছে বিপুল পরিমাণ অর্থ পুরষ্কার। টুর্নামেন্ট থেকে ২২ লাখ ২০ হাজার ডলার পেয়েছে তারা। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১৮ কোটি ৭৮ লাখ ৭৩ হাজার ৫০ টাকা। লীগ পর্বে ৫টি ম্যাচে জয় পেয়েছিল কিউইরা। আর একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল তাদের। ফলে গ্রুপ পর্ব থেকে ২ লাখ ২০ হাজার ডলার পায় দলটি। আর বিশ্বকাপের রানার্স আপ হওয়ায় ২০ লাখ ডলার প্রাপ্তি হয়েছে উইলিয়ামসনদের।

বিশ্বকাপের প্রাইজ মানির তালিকাঃ (প্রত্যেক দল)

১। ইংল্যান্ডঃ

লিগ স্টেজে জয়ঃ ৬টি, টাই/পরিত্যক্তঃ ০
লিগ স্টেজে প্রাইজ মানি- ৪০ হাজার ডলার (প্রতি ম্যাচ)- ২ লাখ ৪০ হাজার ডলার
বিজয়ী দলের প্রাইজ মানি- ৪০ লাখ ডলার
সর্বমোট- ৪২ লাখ ৪০ হাজার ডলার

২। নিউজিল্যান্ডঃ

লিগ স্টেজে জয়ঃ ৫টি, টাই/পরিত্যক্তঃ একটি
লিগ স্টেজে প্রাইজ মানিঃ ৪০ হাজার ডলার (প্রতি ম্যাচ) + ২০ হাজার ডলার (টাই)= ২ লাখ ২০ হাজার ডলার
রানার্স আপ প্রাইজ মানি- ২০ লাখ ডলার
সর্বমোট- ২২ লাখ ২০ হাজার ডলার

৩। ভারতঃ

লিগ স্টেজে জয়ঃ ৭টি, টাই/পরিত্যক্তঃ একটি
লিগ স্টেজে প্রাইজ মানিঃ ৪০ হাজার ডলার (প্রতি ম্যাচ) + ২০ হাজার ডলার (টাই)= ৩ লাখ ডলার
সেমিফাইনালে পরাজিত দলের প্রাইজ মানিঃ ৮ লাখ ডলার
সর্বমোটঃ ১১ লাখ ডলার

৪। অস্ট্রেলিয়াঃ

লিগ স্টেজে জয়ঃ ৭টি, টাই/পরিত্যক্তঃ ০
লিগ স্টেজে প্রাইজ মানিঃ ৪০ হাজার ডলার (প্রতি ম্যাচ) = ২ লাখ ৮০ হাজার ডলার
সেমিফাইনালে পরাজিত দলের প্রাইজ মানিঃ ৮ লাখ ডলার
সর্বমোটঃ ১০ লাখ ৮০ হাজার

৫। পাকিস্তানঃ

লিগ স্টেজে জয়ঃ ৫টি, টাই/পরিত্যক্তঃ একটি
লিগ স্টেজে প্রাইজ মানিঃ ৪০ হাজার ডলার (প্রতি ম্যাচ) + ২০ হাজার ডলার = ২ লাখ ২০ হাজার ডলার
লিগ স্টেজ থেকে বিদায় নেয়া দলের প্রাইজ মানিঃ ১ লাখ ডলার
সর্বমোটঃ ৩ লাখ ২০ হাজার ডলার

৬। শ্রীলঙ্কাঃ

লিগ স্টেজে জয়ঃ ৩টি, টাই/ পরিত্যক্তঃ ২টি
লিগ স্টেজে প্রাইজ মানিঃ ৪০ হাজার ডলার (প্রতি ম্যাচ) + ২০ হাজার ডলার= ১ লাখ ৬০ হাজার ডলার
লিগ স্টেজ থেকে বিদায় নেয়া দলের প্রাইজ মানিঃ ১ লাখ ডলার
সর্বমোটঃ ২ লাখ ৬০ হাজার ডলার

৭। দক্ষিণ আফ্রিকাঃ

লিগ স্টেজে জয়ঃ ৩টি, টাই/ পরিত্যক্তঃ একটি
লিগ স্টেজে প্রাইজ মানিঃ ৪০ হাজার ডলার (প্রতি ম্যাচ) + ২০ হাজার ডলার= ১ লাখ ৪০ হাজার ডলার
লিগ স্টেজ থেকে বিদায় নেয়া দলের প্রাইজ মানিঃ ১ লাখ ডলার
সর্বমোটঃ ২ লাখ ৪০ হাজার ডলার

৮। বাংলাদেশঃ

লিগ স্টেজে জয়ঃ ৩টি, টাই/ পরিত্যক্তঃ একটি
লিগ স্টেজে প্রাইজ মানিঃ ৪০ হাজার ডলার (প্রতি ম্যাচ) + ২০ হাজার ডলার= ১ লাখ ৪০ হাজার ডলার
লিগ স্টেজ থেকে বিদায় নেয়া দলের প্রাইজ মানিঃ ১ লাখ ডলার
সর্বমোটঃ ২ লাখ ৪০ হাজার ডলার

৯। ওয়েস্ট ইন্ডিজঃ

লিগ স্টেজে জয়ঃ ২টি, টাই/ পরিত্যক্তঃ একটি
লিগ স্টেজে প্রাইজ মানিঃ ৪০ হাজার ডলার (প্রতি ম্যাচ) + ২০ হাজার ডলার= ১ লাখ ডলার
লিগ স্টেজ থেকে বিদায় নেয়া দলের প্রাইজ মানিঃ ১ লাখ ডলার
সর্বমোটঃ ২ লাখ ডলার

১০। আফগানিস্তানঃ

লিগ স্টেজে জয়ঃ ০, টাই/ পরিত্যক্তঃ ০
লিগ স্টেজ থেকে বিদায় নেয়া দলের প্রাইজ মানিঃ ১ লাখ ডলার
সর্বমোটঃ ১ লাখ ডলার

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর