মোস্তাক আহমেদ মনির, জামালপুর: তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসানের বাবা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহচর, মুক্তিযুদ্ধের সংগঠক, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য, জামালপুর জেলা আওয়ামী লীগ ও জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি প্রয়াত এডভোকেট মতিয়র রহমান তালুকদারের ১১ তম মৃত্যুবার্ষিকী পালিত হবে আজ।
তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা আওয়ামী লীগ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এরমধ্যে মরহুমের কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি, কোরআনখানী, মরহুমের নিজবাড়ি আওনা ইউনিয়নের দৌলতপুর মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।