নয়ন আহম্মেদ, বিনোদন প্রতিবেদক: ব্যাস্ত সময় যাচ্ছে থিয়েটার শিক্ষার্থী ও মঞ্চ অভিনেতা সাদমান সাঈদের।কাজ করছেন টানা ৩ টি নাটকে।এর মধ্যে সেলিন মোজাহারের রচনা ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচদালক লিয়াকত আলী লাকী নির্দেশিত প্রত্ননাটক “মহাস্থান”এর লম্বা মহড়া বিরতি চলছে।মহড়া শুরু হবে আবার অক্টোবর মাসে।এ বছরের নভেম্বর মাসে বগুড়ার মহাস্থানে পুনরায় মঞ্চায়ন হওয়ার কথা রয়েছে। এ নাটকে তার অভিনীত চরিত্র সম্রাট অশোক।
এই বিরতিতে অবসর না কাটিয়ে শুরু করেছেন আরো দুটি নাটকে কাজ করা।
বার্টোল্ট ব্রেখট এর রচনায় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক সম্রাট প্রামাণিক এর নির্দেশনায় ” সিচুয়ানের সুকন্যা” নাটকে কাজ করছে একজন সাধারণ পানিওয়ালার চরিত্র। জানতে চাইলে সাদমান বলেন এটি পুরো নাটকে একটি প্রভাবক চরিত্র।যে কিনা নাটকের নাটকীয় ঘটনার আবর্তক হিসেবে ভূমিকা পালন করেন।আগামী ৩০ ও ৩১ জুলাই ২০১৯ মহিলা সমিতি মঞ্চ,বেইলী রোডে নাটকটি মঞ্চায়িত হবে।
অপর নাটক টি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক প্রফেসর সাইদুর রহমান লিপন এর নির্দেশনায় “অরুপ রতন”।এ নাটকের মহড়া চলছে। আগামী নভেম্বরের শুরুর দিকে শিল্পকলার মঞ্চে মঞ্চায়ন হবে নাটকটি।
তেজগাঁও কলেজে নাট্যকলা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগে ৩য় বর্ষে পড়াশোনা করছেন
এতো কম বয়সে এত কাজে ব্যস্ত হওয়া নিয়ে প্রশ্ন তুললে তিনি বলেন ” থিয়েটার নিয়ে স্বপ্ন অনেক বড়, তাই কাজ ও অনেক বেশি করি।ব্যস্ত থাকা তো স্বাভাবিক।