পুলিশে চাকরি নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে আটক ১

যশোর কেশবপুরে পুলিশে চাকরি দেয়ার নামে বিধবা নারীর কাছ থেকে ৪ লাখ টাকা হাতিয়ে আত্মসাৎ করার অভিযোগে পুলিশ আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।এ ঘটনায় ১৪ জুলাই বিধবা রহিমা বেগম বাদি হয়ে তার বিরুদ্ধে থানায় মামলা করেছে।

যার মামলা নং-১১। অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২৭ নভেম্বর পৌর এলাকার সরফাবাদ গ্রামের মৃত মুছাব্দী সরদারের স্ত্রী রহিমা বেগমের ছেলে তরিকুল ইসলামকে পুলিশে চাকরি দেয়ার কথা বলে ৪ লাখ টাকা হাতিয়ে নেয় মঙ্গলকোট গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে আব্দুর রাজ্জাক।

দীর্ঘ দিনে সে পুলিশে চাকরি দিতে ব্যর্থ হলে ওই বিধবা মহিলা তার পাওনা টাকা ফেরৎ চায়।এ সময় স্বাক্ষীগণের সামনে আব্দুর রাজ্জাক তাকে ২ লাখ টাকা ফেরৎ দিলেও অবশিষ্ট ২ লাখ টাকা ফেরৎ দিতে টালবাহানা শুরু করে।

এক পর্যায়ে টাকা চাইতে গেলে আব্দুর রাজ্জাক তাকে ভয়ভীতি ও হুমকি দিয়ে তাড়িয়ে দেয়।এ ঘটনায় গত ৪ এপ্রিল বিধবা রহিমা বেগম তার পাওনা টাকা ফিরে পেতে আব্দুর রাজ্জাককে বিবাদি করে কেশবপুর পৌরসভার মেয়রের কাছে একটি লিখিত অভিযোপত্র দাখিল করেন।

পৌরসভার মেয়র পর পর ৩ বার আব্দুর রাজ্জাককে নোটিস করলেও তিনি হাজির না হলে অবশেষে কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম বাদিকে বিজ্ঞ আদালত/থানার শ্মরণাপন্ন হওয়ার জন্য প্রতিবেদন দাখিল করেন।

এ ব্যাপারে কেশবপুর থানার (অফিসার ইনচার্জ)মোঃ শাহিন বলেন,প্রতারক আব্দুর রাজ্জাক পুলিশে চাকরি দেয়ার নামে বিধবার টাকা হাতিয়ে নেয়।তাকে প্রতারণা মামলায়(সোমবার ১৫ই জুলাই)যশোর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর