আশুলিয়ায় শিশু ধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেপ্তার

ঢাকার অদূরে শিল্পাঞ্চল আশুলিয়ায় ১১ বছরের শিশু ধর্ষণ মামলার পলাতক আসামী লাল চাঁন (২৫) কে ঘটনার দুই মাস পর গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৫ জুলাই) সন্ধ্যায় আশুলিয়ার কলতাসূতি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার লাল চাঁন টাঙ্গাইল জেলার মধুপুর থানার ধরাতি তান্তাহার গ্রামের আবু বক্করের ছেলে। সে আশুলিয়ার জিরানী পুকুরপাড় এলাকায় পরিবার নিয়ে বাস করতো।

এব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক মশিউর রহমান নয়ন বলেন, ধর্ষিতা শিশু গত ২০ মে দুপুরে আশুলিয়ার জিরানী পুকুরপাড় এলাকায় আপন বড় বোনের বাড়িতে আসে। সেখানে তার বোনের শ্বশুর বাড়ির আত্মীয় লাল চাঁন তাকে একা পেয়ে ধর্ষণ করে পালিয়ে যায়।

এঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়েরের পর থেকে অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছিল পুলিশ। সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার কলতাসূতি এলাকার একটি বাড়িতে লাল চাঁন আত্মগোপনে আছে বলে জানতে পেরে অভিযান চালিয়ে আসামী লাল চাঁনকে গ্রেপ্তার করা হয়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর