বন্যার পানিতে ডুবে বাড়ি ফেরা হলো না স্কুল ছাত্রের

জামালপুর জেলার মেলান্দহ উপজেলার নাংলা ইউনিয়নের খাসিমারা গ্রামে বন্যার পানিতে ডুবে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ স্কুল ছাত্রের নাম মো.জোনায়েদ (১৫)। সে ওই ইউনিয়নের শাহ্ আলমের ছেলে।

জোনায়েদ খাসিমারা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।মেলান্দহ থানার ওসি মো. রেজাউল করিম এই তথ্য নিশ্চিত করেছেন।

এলাকাবাসী জানায়, জোনায়েদ দুপুরে বন্যার পানিতে জাল নিয়ে মাছ ধরতে যায়। মাছ ধরার এক পর্যায়ে সে বন্যার পানিতে হঠাৎ তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজার পরও তার কোনও সন্ধান পাওয়া যায়নি।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর