স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুলাই) বিকেল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে এই আয়োজন করা হয়।
স্টামফোর্ড সাংবাদিক ফোরামের সভাপতি ছাইফুল ইসলাম মাছুম সাধারণ সম্পাদক সানমুন আহমেদের সৌজন্যে এ আয়োজন করা হয়। ফল উৎসব সাজানো হয়েছে আম, কাঠাঁল, আনারস, পেয়ারা, তরমুজ, আমড়া, আমলকি, জামরুলসহ রকমারি মৌসুমি ফলের সমারহে।
সাংবাদিক ফোরামের এমন আয়োজনে উচ্ছ্বাস প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের ডীন ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান কাজী আব্দুল মান্নান বলেন, ‘অসাধারন আয়োজন হয়েছে। এমন আয়োজন স্টামফোর্ডে আগে কখনো চোখে পড়েনি। সাংবাদিক ফোরামের সৃজনশীল উদ্যোগ গুলো বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জল করবে বলে আশা করি।’
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের সভাপতি ছাইফুল ইসলাম মাছুম বলেন, ‘যাত্রা শুরুর পর থেকে ফোরামকে তরুণ সংবাদকর্মীদের বৃহত্তর প্লাটফর্ম হিসেবে রুপ দিতে কাজ করছি।
সদস্যের দক্ষতা উন্নয়ন ও যোগাযোগের ক্ষেত্র বাড়াতে মিট দ্য এডিটর, ফিচার লেখন কর্মশালা, সাংবাদিক আড্ডা, সংবাদ পর্যালোচনা’র আয়োজন করছি। তবে এবার প্রথাগত আয়োজনের বাহিরে দেশীয় ফলের স্বাদ নিতে ‘ফল উৎসব’র আয়োজন করেছি।’
বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম ব্যতিক্রমী এই আয়োজন উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের ডীন ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান কাজী আব্দুল মান্নান, রেজিস্ট্রার আব্দুল মতিন, স্টুডেন্ট ওয়েল ফেয়ার উপদেষ্টা রেহানা আক্তার, সাংবাদিক ফোরামের কনভেনর সহকারী অধ্যাপক মোশাররফ হোসেন, কো-কনভেনর সৈয়দা আখতার জাহান ও তপন মাহমুদ, সহকারী অধ্যাপক সামিয়া আসাদী, শবনম জান্নাত, দিলশাদ হসেন দুদুল, প্রভাষক নওশিন জাহান, ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সভাপতি মাহমুদুল হাসান শাকুরী প্রমুখ।