মোঃ আল মামুন খান, সাব-ব্যুরো প্রধান (সাভার/ধামরাই): ঢাকার অদূরে ধামরাইয়ে তিন দিন ব্যাপী বৃক্ষ রোপন ও জাতীয় ফল প্রদর্শনী মেলার উদ্বোধন হয়েছে। সোমবার (১৫ জুলাই) দুপুরে “পরিকল্পিত ফল চাষ যোগাবে পুষ্টি সম্মত খাবার” শীর্ষক প্রতিপাদ্য নিয়ে ধামরাই উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্ত্বরে এই মেলা ও প্রদর্শনী শুরু হয়।
পরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধামরাই উপজেলা চেয়ারম্যান মোঃ মোহাদ্দেস হোসেন।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ধামরাই উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অন্তরা হাওলাদার, ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা পারভিনন আশরাফি প্রমুখ।