মুহাম্মদ উল্যাহ সজীব, নোয়াখালী (সেনবাগ-সোনাইমুড়ী) প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ীতে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৩০জন আহত হয়েছে। এই ঘটনায় দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুমিল্লা থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো ব১৪-৬৩৭১ যাত্রীবাহী উপকূল বাসের সঙ্গে নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘ইকোনো পরিবহন ব ১৪-৭৭০২ নাম্বারের গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে উপকূল বাসের ড্রাইভারসহ ৩০ জন যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে সোনাইমুড়ীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়। আহতদের মধ্যে উপকূল বাসের ড্রাইভারসহ দু’জনের অবস্থা গুরুতর।
সোনাইমুড়ী থানার ওসি আব্দুস সামাদ বার্তাবাজার.কম কে জানান, সোমবার (১৫ জুলাই) সকাল ১১টার দিকে ঢাকা-নোয়াখালী মহাসড়কের সোনাইমুড়ী পৌরসভার গনিমাস্টার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ইকোনো বাসের চালক সম্পূর্ণ রং সাইডে যাওয়ার কারণে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইকোনো বাসটি জব্দ করে।