দাগনভুঞায় ই-নামজারি বিষয়ক সভা

কাজী নজরুল ইসলাম, ফেনী প্রতিনিধি: ফেনীর দাগনভুঞা উপজেলার ভূমি অফিসের আয়োজনে সোমবার ই-নামজারি ও ভূমি সেবা বিষয়ক অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দাগনভুঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম ভূঞা।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুজন চন্দ্র রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাজাপুর ইউপি চেয়ারম্যান আ ন ম কাশেদুল হক বাবর ও সিন্দুরপুর ইউপি চেয়ারম্যান মো. নুর নবী ।

ভূমি সহকারী কর্মকর্তা শাহ আলমের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন রাজাপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. নুরুন নবী, রাজাপুর ইউপির প্যালেন চেয়ারম্যান স্বপন কুমার দাস ও বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের প্রমুখ।

এসময় দৈনিক অজেয় বাংলার নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঞা, সিন্দুরপুর ইুউপির সদস্য ফোরকান উদ্দিনসহ জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। সভায় দুর্নীতি মুক্ত ভূমি সেবা কার্যক্রম জণগণের দৌরগোড়ায় পৌঁছে দিতে সরকারের গৃহীত বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন বক্তারা।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর