মিলন মাহমুদ, সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধিঃ মানিকগঞ্জের সিংগাইরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ টিআর কর্মসূচির আওতায় নগদ অর্থের চেক বিতরণ করা হয়েছে।
সোমবার সিংগাইর উপজেলা কার্যলয়ের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) রাহেলা রহমত উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি আন্তর্জাতিক কণ্ঠশিল্পী মমতাজ বেগম এমপি চেক বিতরণ করেন। অনুষ্ঠানে ৬৩টি প্রতিষ্ঠানের মাঝে ১৫ লাখ ১২ হাজার ৫০০ টাকার চেক বিতরণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে মমতাজ বেগম বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার বাবা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি স্বাধীন দেশ উপহার দিয়েছেন আর তাঁর কন্যা শেখ হাসিনা ক্ষুধা ও দারিদ্রতার জন্য কাজ করে যাচ্ছেন।
প্রধানমন্ত্রী কাউকে কিছু দিবে আর সেটা অন্যকেউ খাবে সেটা হতে পারে না। তাই আপনাদের মাঝে আমি নিজেই এই চেক বিতরণ করছি। আমাদের সরকার সবসময় জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে ।
এসময় আরো উপস্থিত ছিলেন, সিংগাইর থানা নির্বাহী অফিসার(ওসি) খোন্দকার ইমাম হোসেন, উপজেলার ভাইস চেয়ারম্যান ইঞ্জিঃ রবিউল আলম উজ্জল, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার, আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শহিদুর রহমান, জেলা পরিষদের সদস্য এ্যাড.কহিনুর ইসলাম সানি, জয়মন্টপ ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, চান্দহর ইউপি চেয়ারম্যান শওকত হোসেন বাদল, জামিরতা ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম রাজুসহ আরো অনেকে ।