বাংলাদেশের মানুষের ভালোবাসা আর আতিথেয়তা আমাকে মুগ্ধ করেছে

বাংলাদেশের মানুষের কাছে এতো ভালোবাসা পেয়েছি সেটা কখনো ভোলার মতো নয় বলে জানিয়েছেন টলিউড সুপারস্টার ও তৃণমূল সাংসদ দেব।

কালের কণ্ঠকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে দেব বলেছেন, সারা দুনিয়াতে এমন দেশ নেই, আমি তিনবার গিয়েছি ওই দেশে অভিনেতা হিসেবে এবং সাংসদ হিসেবে। আর প্রত্যেক বার মানুষের সারল্য আর ভালোবাসা আর আতিথেয়তা আমাকে মুগ্ধ করেছে।

দেব বলেন, এমন দেশ কোথাও খুঁজে পাওয়া যাবে না।

কথা প্রসঙ্গে দেব জানান, কিভাবে একবার তার ক্ষুধা নিবারণ করেছিলে অতিথিবৎসল বাংলাদেশের মানুষ।

‘আমার এখন একটি ঘটনা খুব মনে পড়ে বুনোহাঁস এর শুটিং চলাকালীন বাংলাদেশের শুটিং ফ্লোরে আমার প্রচণ্ড খিদে পেয়েছিল। আমি আমার প্রোডাকশনকে সেটা জানাই এবং এই সময়ে যে বিল্ডিং এর শুটিং টা হচ্ছিল তার উপরের ফ্লোর থেকে একটি পরিবার আমার জন্য রান্না করে ১০ মিনিটের মধ্যে আমাকে খাইয়ে ছিল। তো, সেই আতিথিয়তা আমি কখনো ভুলব না। এতো ভালোবাসা পেয়েছি সেটা কখনো ভোলার মতো না।’

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর