রূপগঞ্জে তিন প্রতিষ্ঠানকে ২০ লাখ টাকা জরিমানা, কারাদন্ড ৬

জাহাঙ্গীর মাহমুদ, নারায়ণগঞ্জ প্রতিনিধি: বিএসটিআই এর অনুমোদন না থাকায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসান ফুড প্রোডাক্টস, এস আলম খান কজুমার এন্ড বেভারেজ প্রোডাক্টস লিমিটেড ও এসএস ফুড প্রোডাক্টস নামে তিনটি প্রতিষ্ঠানকে ২০ লাখ টাকা জরিমানা ও ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার সকাল থেকে সন্ধা পর্যন্ত র‌্যাব হেট কোয়াটার্স এর নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্তরা হলেন, মুরসালিন, ফারুক হোসেন, রিপন, রাকিবুল, সাজিদুল ইসলাম ও ইমন।

র‌্যাব-১১ এর মেজর তালুকদার নাজমুছ সাকিব বলেন, রূপগঞ্জ উপজেলার বানিয়াদী ও পোনাব এলাকায় হাসান ফুড প্রোডাক্টস, এস আলম খান কজুমার এন্ড বেভারেজ প্রোডাক্টস লিমিটেড ও এসএস ফুড প্রোডাক্টস নামে তিনটি প্রতিষ্ঠান বিএসটিআই অনুমোদন বিহীন নকল ট্রপিকো লিচি ড্রিংকস, ম্যাজিক স্ট্রবেরী জেলী, গ্রিন বিস্কুট, টনি অরেঞ্জ ড্রিংকস, মায়া লিচি ড্রিংকস, প্রান লিচি ফ্লেভার, ম্যাজিক লিচি, ডক্টরস ফ্রুটু, দারুচিনি সস, দারুচিনি সরিষার তেল উৎপাদন করে বাজারজাত করছে।

সোমবার দিনব্যাপী র‌্যাব-১১ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পোনাব এলাকার হাসান ফুড প্রোডাক্টসের মালিক ইমারত হোসেনকে ২০ লাখ টাকা অর্থদন্ড ও অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত। এসময় এস আলম খান কনজুমার এন্ড বেভারেজ প্রোডাক্টস লিমিটেডের ৬ শ্রমিককে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়। এস আলম খান কজুমার এন্ড বেভারেজ প্রোডাক্টস লিমিটেড ও এসএস ফুড প্রোডাক্টস নামে দুটি প্রতিষ্ঠানকে সিলগালা করে দেওয়া হয়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর