আশাশুনিতে ইয়াবাসহ গ্রেফতারি পরোয়ানায় আটক ৫

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি থানা পুলিশ গ্রেফতারি পরোয়ানার ৫ আসামীকে গ্রেফতার করেছে। রবিবার রাতে উপজেলায় আসামিদের বাজার ও নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ। এ সময় র‌্যাব ৬ সাতক্ষীরা ৫০ পিচ ইয়াবা উদ্ধার করে।

আটককৃতরা হলেন উপজেলার কাটাখালি গ্রামের আনিসুর রহমান সানার ছেলে মোঃ বুলবুল আহমেদ সানা ওরফে বুলি , আশাশুনি পশ্চিম পাড়া গ্রামের মোজাহার ঢালীর ছেলে মোঃ মিলন হোসেন ঢালী , কুল্যা গ্রামের মোঃ আব্দুল হান্নানের ছেলে মোঃ আমির হামজা সরদার , কচুয়া শেখপাড়া গ্রামের মোঃ নজরুল শেখ এর ছেলে মোঃ লিটন শেখ ও গরালী গ্রামের রহিম গাজীর স্ত্রী তহমীনা খাতুন।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান , গোপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই মোঃ হারুনুর রশিদ, এসআই মোঃ বিল্লাল হোসেন ও এএসআই মোঃ নাজিম হোসেনসহ সংঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় আশাশুনি থানার মামলা সহায়তায় জিআর-৬৮/১৬, জিআর-১৩৯/১৭, জিআর-০৭/১৮, জিআর-১৭/১৮, জিআর-৩৩/১৮, জিআর-৬০/১৮, জিআর-৭১/১৮ (মাদক গ্রেফতারি পরোয়ানার আসামি কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ বুলবুল আহম্মেদ সানা ওরফে বুলিকে , আশাশুনি থানার মামলা নং-১১(০৬)১৯ আসামী মোঃ মিলন হোসেন ঢালীকে বাজার হতে , এছাড়া র‌্যাব-৬, সাতক্ষীরা কর্তৃক ৫০ পিচ ইয়াবাসহ আসামী মোঃ আমির হামজা সরদারকে , মোঃ লিটন শেখকে আটক পূর্বক তাঁর নামে মাদক আইনে ১৪(৭)১৯ নং মামলা দায়ের করা হয়েছে। অপরদিকে জিআর-২৩৩/১৬ আসামী তহমীনা খাতুনকে তার নিজ বাড়ী হতে গ্রেফতার করে পুলিশ। তিনি আরো জানান, আটককৃতদের সোমবার দুপুরে সাতক্ষীরা জেলা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর