ট্রেনের ধাক্কায় বর-কনেসহ নিহত ৮

এম এ মালেক, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ ঢাকা-রাজশাহী রেলপথের সিরাজগঞ্জের উল্লাপাড়ার পঞ্চক্রোশী ইউনিয়নের শাহীকোলায় ট্রেন ও বিয়ের যাত্রী বহনকারী মাইক্রোবাসের সংঘর্ষে নয়জন নিহত হয়েছে।

সোমবার (১৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঢাকা-ঈশ্বরদী রেল সড়কের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী এলাকার অরক্ষিত রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে তারা হলেন বর রাজন (২৫) ও কনে সুমাইয়া (২০)।

উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন ও উল্লাপাড়া ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ বিষয়টি নিশ্চিত করে বলেন,আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তবে তাৎক্ষণিকভাবে অন্যান্য হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। এ দুর্ঘটনায় রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে বলেও জানান তিনি।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর