মিলন মাহমুদ, সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধিঃ মানিকগঞ্জের সিংগাইরে সা’দ পন্থীদের “জেলা ইজতেমা” বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন ওলামায়েকেরাম ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
সোমবার সাড়ে ১১ টায় সিংগাইর উপজেলা পরিষদের সামনে ঘন্টা ব্যাপী এক মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে আন্দোলন কারীদের অভিযোগ বিতর্কিত ও ভ্রান্ত মাওলানা সা’দ কোরআন ও হাদিস বিরোধী বক্তব্য করছেন বলে দাবী জানান।
এদিকে সা’দ পন্থীদের অনুসারীরা আগামী ১৮,১৯ ও ২০ জুলাই উপজেলার বায়রা ইউনিয়নের গেরাদিয়ায় ৩ দিনব্যাপী ইজতেমার পরিকল্পনা করেন। ওই ইজতেমায় ইসলাম বিরোধী বক্তব্য আসার সম্ভাবনা রয়েছে। যা আলেম ওলামায়েদের ও ইসলাম অনুসারীদের ব্যাথিত করবে। যার ফলে ইজতেমা যাতে না হয় সে বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করে মানববন্ধন করেন ওলামায়েকেরাম ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
মাওলানা সাঈদ নূরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন আলহাজ্ব মাওলানা দ্বীন মোহাম্মদ, মাওলানা মোঃ কুদ্দুসুর রহমান, আলহাজ্ব মাওলানা আব্দুল ওয়াহাব প্রমুখ।