বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী ধর্ষন মামলায় আটক ১

এম এ মালেক, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে চাঞ্চল্যকর বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী ধর্ষন মামলার এজহার ভুক্ত আসামী মমিন মুন্না (২২) কে আটক করেছে র‌্যাব ১২ সদস্যরা।

সোমবার (১৫ জুলাই) বেলা ১২ টার দিকে এক সংবাদ সম্মেলনে র‌্যাব ১২ এর ভারপ্রাপ্ত অধিনায়ক এস.এম মোর্শেদ হাসান জানান,চলতি বছরের ৭ জুন অপাপ্ত বয়স্ক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে তার বসত বাড়ী হতে নদীর ধারে ছাগল আনতে গেলে,জেলার শাহজাদপুর থানার,জয়পুরা গ্রামের আমিরুল ইসলামের ছেলে মমিন হোসেন মুন্না( ২২) জোর পূর্বক শারীরিক ভাবে নির্যাতন করে,এসময় কিশোরীর চিৎকারে গ্রামের লোক জন সেখানে গেলে ধর্ষক দৌড়ে পালিয়ে যায়।।

এ ব্যাপারে কিশোরীর বাবা বাদী হয়ে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানায় নারি ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। মামলা দায়ের পর পুলিশের পাশাপাশি র‌্যাব ১২ অভিযুক্ত আসামী কে দ্রুত গ্রেফতারের অভিযান চালায়।

পরে ১৪ জুলাই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গাজীপুর জেলার কোনাবাড়ী এলাকায় সুইডেন টাওয়ারের সামনে থেকে আসামি মুন্নাকে গ্রেফতার করতে সক্ষম হয়। আসামী মুন্নাকে শাহজাদপুর থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর