ছাত্রলীগের নতুন নেতৃবৃন্দকে “ইবি রিপোর্টার্স ইউনিটির” ফুলেল শুভেচ্ছা

মোস্তাফিজ রাকিব, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মরত মুক্তিযুদ্ধের চেতনা ও প্রগতিশীলতায় বিশ্বাসী একমাত্র সাংবাদিক সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ইবি শাখা ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি ও সাধারন সম্পাদককে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।

আজ সোমবার বেলা ৩ টায় ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি এসএম রবিউল ইসলাম পলাশ এবং সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবকে ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সভাপতি এবং ইংরেজি দৈনিক ডেইলি সান পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আবু সালেহ শামীমের নেতৃত্বে এ ফুলেল শুভ জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম,সাংঠনিক সম্পাদক এম এইচ কবির,দপ্তর সম্পাদক মুরতুজা হাসান নাহিদ,সিনিয়র কার্যনির্বাহী সদস্য ও বার্তাবাজার প্রতিনিধি মোস্তাফিজ রাকিব,রেজা আহমেদ জয়,মোয়াজ্জেম আদনানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর