পাকুড়িয়ায় নব-নির্মিত ইউপি ভবন উদ্বোধন

তারিকুল ইসলাম, জেলা প্রতিনিধি: শেরপুর জেলার সদর উপজেলার শেরপুর-নালিতাবাড়ী সড়কের পার্শ্বে চৈতনখিলা বাজার সংলগ্ন পাকুড়িয়া ইউনিয়নের নব-নির্মিত ৬নং পাকুড়িয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন ১৫ জুলাই সোমবার সকাল ১১টায় শুভ উদ্বোধন করেন, বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি।

পাকুড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব মোঃ হায়দার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হুইপ বীরমুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি।

এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, শেরপুর পৌর সভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ আমির আলী সরকার চেয়ারম্যান, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম চেয়ারম্যান, জেলা পরিষদ সদস্য মোঃ কফিল উদ্দিন, হুইপ কন্যা ডাঃ শারমিন রহমান অমি।

এসময় প্রধান অতিথির বক্তব্য হুইপ বীরমুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি বলেন, মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে এবং দেশের সার্বিক উন্নয়নের অগ্রযাত্রায় আজ বিশ্বের রোল মডেল হতে যাচ্ছে বাংলাদেশ।

সেই সাথে সারাদেশের উন্নয়নের সাথে শেরপুর জেলায় উন্নয়নের যোগমাত্রা সৃষ্টি হয়েছে। আওয়ামীলীগ সরকার গঠন করার পর শেরপুর জেলা সদরে ১৪টি ইউনিয়নের প্রায় সব কয়টি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে ভবন নির্মিত হয়েছে এবং এর মধ্যে দীর্ঘ ৭২ বছর পর হলেও পাকুড়িয়া ইউনিয়নের মধ্যস্থল চৈতনখিলা বাজার সংলগ্ন নিজাম উদ্দিন মডেল কলেজ চৈতনখিলা জাব্বারিয়া দাখিল মাদ্রাসার ভবন এবং নবনির্মিত ইউপি কমপ্লেক্স ভবন নির্মাণ হলো।

এখন এর পাশাপাশি একটি মডেল ইউনিয়ন ভূমি অফিস ও একটি আধুনিক মসজিদ নির্মাণ করা হবে বলে তিনি উপস্থিত পাকুড়িয়া ইউনিয়ন বাসীকে আশ্বাস প্রদান করেন। আর এতে করে ইউনিয়নের সকল মানুষের সেবার মান উন্নয়ন হবে এবং সেই সাথে ভোগান্তি দুর হবে।

এসময় অন্যান্য অতিথিদের মধ্যে জে এন্ড এস গ্রুপ’র ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাদুজ্জামান সাদী, জেলা আওয়ামীলীগ ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব দুলাল মিয়া, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, হুইপ কন্যা সাদিয়া রহমান অপি, গাজীরখামার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওলাদুল ইসলাম, সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির সভাপতি চাঁন মিয়া

বিএসসি, পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন আনার ও আবুল কালাম আজাদ, ইউপি সচিব নূরে আলম সিদ্দিকী, পাকুড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান, সমাজসেবক আব্দুল মজিদ মন্টু, যুবলীগ নেতা সারোয়ার হোসাইন সুজন, সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি রকিবুল ইসলাম রূপক, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, জেলা ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান, আওয়ামীলীগ অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর