দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মোঃ আল মামুন খান, সাব-ব্যুরো প্রধান (সাভার/ধামরাই): বহুল প্রচারিত জাতীয় পত্রিকা দৈনিক যায়যায়দিন এর ১৪তম বর্ষ উদযাপন হলো সৃজনশীল সাংবাদিকতার প্রাণকেন্দ্র আশুলিয়া প্রেসক্লাবে। সোমবার (১৫ জুলাই) দুপুরে আশুলিয়া প্রেসক্লাব মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়।

আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি, দৈনিক যায়যায়দিন এর আশুলিয়া প্রতিনিধি ও স্বেচ্ছাসেবক লীগ আশুলিয়া থানার সভাপতি মোঃ শহীদুল্লাহ মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী ইমতিয়াজ।

এসময় শহীদুল্লাহ মুন্সী বলেন, এদেশের প্রথম সারির পত্রিকা হিসেবে যায়যায়দিন ১৪তম বর্ষে পদার্পণ করলো। বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশনায় এই পত্রিকা এ দেশে অগ্রণী ভূমিকা পালন করছে। সামনেও এই ধারা অব্যাহত থাকবে।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু বলেন, যায়যায়দিন পত্রিকা গণমানুষের মুক্তির কথা ও বস্তনিষ্ঠ সংবাদ তুলে ধরে। আমি নিজেও এই পত্রিকা পড়ি। এই পত্রিকার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- আশুলিয়া থানার অফিসার ইনচার্জ শেখ রিজাউল দিপু, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ উজ্জ্বল, আশুলিয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও বাংলা ভিশন প্রতিনিধি শেফালী মিতু, চ্যানেল আই প্রতিনিধি জাকির হাসান, যমুনা টেলিভিশন প্রতিনিধি মাহফুজুর রহমান, চ্যানেল টোয়েন্টি ফোর এর অপু ওহাব, এটিএন নিউজের জাহিদ সহ আশুলিয়া প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্যবৃন্দ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর