কলাপাড়ায় মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

আহম্মেদ পাশা তানভীর, কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় কেক কাটার মধ্য দিয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

সোমবার সকাল ১০টায় কলাপাড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্সেলে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি গৌতম চন্দ্র হালদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলাপাড়া প্রেস ক্লাবের সভাপতি মেজবাহ্ উদ্দিন মান্নু। উপস্থিত ছিলেন সমকাল প্রতিনিধি এস এম মোশারেফ হোসেন মিন্টু, যুগান্তর প্রতিনিধি অমল মূখার্জি, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি এস কে রঞ্জন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মো. ছগির হোসেন, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারন সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান সুজন মৃধা, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সহ সাধারন সম্পাদক রাসেল মোল্লা প্রমুখ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর