কলাপাড়ায় ধর্ষণের শিকার মানসিক ভারসাম্যহীন নারী

আহম্মেদ পাশা তানভীর, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারে গত রোববার রাত ১০টার সময় মানসিক ভারসাম্যহীন এক নারীকে (৩০) ধর্ষণের অভিযোগে তিন সন্তানের জনক অটোচালক কবির সিকদারকে (৫৫) গনধোলাই দিয়ে কলাপাড়া থানা পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালীতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নীলগঞ্জ ইউনিয়নের উত্তর গৈয়াতলা গ্রামের মিজানুর রহমান মিলন মৃধা বাদী হয়ে কলাপাড়া থানায় মামলা দায়ের করেছে।

পুলিশ ও এলাকাবাসী জানান, পাখিমারা বাজারে মানসিক ভারসাম্যহীন এ নারী বাজারে দোকানের পিছনে ঘুমিয়ে ছিল। এ সময় কবির সিকদার সবার অগোচরে ওই নারীকে ধর্ষণ করে। ওই নারীর ডাকচিৎকারে পাশ্ববর্তী দোকানের ব্যবসায়ী ও গ্রামবাসীরা এগিয়ে এসে ধর্ষককে আটক করে গনধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কবিরকে গ্রেফতার করে।

কলাপাড়া থানা অফিসার ইনচার্জ মো.মনিরুল ইসলাম জানান, কবিরকে গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়েছে ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর