ইবি উপাচার্যকে ছাত্রলীগের ফুলেল শুভেচ্ছা

মোস্তাফিজ রাকিব, ইবি প্রতিনিধিঃ বাংলাদেশ ছাত্রলীগ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটির পক্ষ থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

আজ সোমবার দুপুরে বাংলাদেশ ছাত্রলীগ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটির সভাপতি এস এম রবিউল ইসলাম পলাশ এবং সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম রাকিব উপাচার্যের কার্যালয়ে উপস্থিত হয়ে বাংলাদেশ ছাত্রলীগ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখায় পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারীকে ফুলেল শুভেচ্ছা জানান।

এরপর তাঁরা উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ সেলিম তোহাকেও ফুলেল শুভেচ্ছা জানান। অপরদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও নব গঠিত কমিটির সভাপতি এস এম রবিউল ইসলাম পলাশ এবং সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম রাকিব-কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন প্রগতিশীল শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. মোঃ রেজওয়ানুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ মাহবুবর রহমান, রেজিস্ট্রার (ভার:) এস এম আব্দুল লতিফ, প্রক্টর (ভার:) ড. আনিছুর রহমান, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মনসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীবৃন্দ।

এদিকে পরিবহন অফিসে ইসলামী বিশ্ববিদ্যালয় শাপলা ফোরামের সভাপতি অধ্যাপক ড. মোঃ রেজওয়ানুল ইসলাম এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ মাহবুবর রহমানের নেতৃত্বে শাপলা ফোরামের পক্ষ থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক-কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

Attachments area

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর