শিক্ষার্থীদের পাঁচ শতাধিক ফোন জব্দ করে পুড়িয়ে ফেললেন অধ্যক্ষ

শিক্ষার্থীদের প্রায় পাঁচ শতাধিক মোবাইল ফোন জব্দ করে আগুনে পুড়িয়ে ফেললেন অধ্যক্ষ জসিম উদ্দিন।শিক্ষকের আমন সিদ্ধান্তে অনেকে তাকে সাধুবাদ জানিয়েছেন।

এমন আলোচিত ঘটনাটি ঘটে রাজধানীর ধানমন্ডি আইডিয়াল কলেজে।

শনিবার (১৩ জুলাই) কলেজের ভেতরে শিক্ষার্থীদের কাছ থেকে মোবাইলগুলো জব্দ করে ভেঙে ফেলার পর আগুনে পোড়ানো হয়।

এবিষয়ে কলেজে অধ্যক্ষ জসিম উদ্দিন সাংবাদিকদের বলেন, কলেজে শিক্ষার্থীদের মোবাইল ফোন আনা নিষেধ- এমন নিষেধাজ্ঞা দেয়ার পরও তারা একাধিকবার তা লঙ্ঘন করেছে। গত সপ্তাহেও এ বিষয়ে সতর্ক করা হয়। তারপরও তারা ফোন নিয়ে আসে।

তিনি বলেন, ‘ক্লাস চলাকালীন ফোন বেজে উঠলে শিক্ষকদের অসুবিধা হয়। এ ছাড়া অনেকে ক্লাসে বসেই ফোনে কথা বলে। এতে ক্লাসে শিক্ষকদের পড়াতে সমস্যা হচ্ছে। তাই ভবিষ্যতে যাতে এ ধরনের কাজ আর কেউ না করে, সেজন্য মোবাইল জব্দ করে তা পুড়িয়ে ফেলা হয়েছে।’

তবে তিনি ৫০০ ফোন নয়, মাত্র কয়েকটি ফোন ভেঙে ফেলে তা পুড়িয়ে দেয়া হয়েছে বলে জানান।

শিক্ষার্থীরা বলেন, অধিকাংশ শিক্ষার্থী একা কলেজে আসা-যাওয়া করে। এজন্য তারা সঙ্গে ফোন নিয়ে আসে। ওই দিনও তারা ফোন নিয়ে আসে। কলেজ থেকে বলা হয়, ফোন জব্দ করার পর কলেজ ছুটি হলে সেগুলো ফেরত দেয়া হবে। তবে শিক্ষকরা ফোন জমা নিয়ে আর ফেরত দেননি। পরে সেগুলো ভেঙে ফেলা হয় এবং আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হয়।

এসময় কয়েকজন শিক্ষার্থী ফোন পোড়াতে বাধা দিতে গেলে তাদের প্রহার করা হয় বলেও অভিযোগ রয়েছে।তবে শিক্ষকের এমন সিদ্ধান্তে খুশি অনেক অভিবাক।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর