মিলন মাহমুদ, সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধিঃ মানিকগঞ্জের সিংগাইরে পরিবারিক দ্বন্দ্বকে কেন্দ্র করে ভাতিজার হাতে চাচা নিহত।
উপজেলার জামির্ত্তা ইউনিয়নের বিন্নাডাঙ্গী গ্রামের ফজলু মার্কেটের একটি চার দোকানের সামনে ভাতিজা তার চাচা আব্দুর রহিম(৫৫) কে রড দিয়ে পিটিয়ে হত্যা করে। নিহত আব্দুর রহিম ওই গ্রামের মৃত আলা উদ্দিনের বড় ছেলে ।
স্থানীয়রা জানান, বিন্নাডাঙ্গী গ্রামের আপন দুই ভাই আব্দুর রহিম (৫৫) ও মজিবুর রহমান (৫২) ।তাদের পরিবারের মধ্যে দীর্ঘদিন যাবৎ দ্বন্দ্ব চলছিলো । তারই জের ধরে রবিবার সন্ধ্যায় বিন্নাডাঙ্গী বাস স্ট্যান্ড এর দক্ষিণ দিকে একটি চায়ের দোকানের সামনে দুই ভাইয়ের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হলে খবর পেয়ে মজিবুরের ছেলে মোঃ সালাউদ্দিন ঘটনাস্থলে আসে ।
এসেই তার চাচা আব্দুর রহিমকে রড দিয়ে আঘাত করলে মারাত্বক জখম হন। স্থানীয়রা তাকে দ্রুত সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসা অবস্থায় রাত ৯ টার দিকে তিনি মারা যান । মজিবর ও তার সন্তান সালাউদ্দিনসহ আরো কয়েকজন মিলে আব্দুর রহিমকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করেছে বলে নিহতের পরিবারের দাবি ।
এঘটনায় নিহতের ছোট ভাই মজিবুরের স্ত্রী মনোয়ারা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছেন সিংগাইর থানা পুলিশ । নিহতের স্ত্রী বাদী হয়ে থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলে পরিবার জানান ।