এরশাদের মৃত্যুতে ৩০ মিনিট মদ পরিবেশন বিরতি

সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে দেশের সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।তবে সব কিছু ছাপিয়ে আলোচনায় ‘গুলশান ক্লাবের’ব্যাততিক্রমী শোক বার্তা।জেনারেল এরশাদের মৃত্যুতে অভিনব কায়দায় শোক প্রকাশ করেছে গুলশান ক্লাবের কর্তৃপক্ষ। এরশাদের মৃত্যুতে ৩০ মিনিটের জন্য মদের পরিবেশন বন্ধ রাখার জন্য নোটিশ দিয়েছেন।

গুলশান ক্লাবের সদস্য এরশাদের মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানাতে রোববার (১৪ জুলাই) ৩০ মিনিট মদ পরিবেশন বন্ধ রাখে ক্লাব কর্তৃপক্ষ। এদিন সন্ধ্যা ৭ টা থেকে ৭টা ৩০মি. পর্যন্ত মদ পরিবেশন বন্ধ রাখা হয়।

ক্লাবের সাধারণ সম্পাদক শাহ-ই-আলম পাটোয়ারী স্বাক্ষরিত নোটিশের মাধ্যমে এই ৩০ মিনিট বার সার্ভিস বন্ধ রাখা হয়।

তথ্য সুত্র:দৈনিক জাগরণ

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর