উত্তম আর্য্য, টাঙ্গাইল প্রতিনিধিঃ সোমবার টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ৩দিন ব্যাপী ফলদ বৃক্ষমেলা উদ্বোধন করা হয়েছে।উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর আায়োজিত উপজেলা প্রশাসন এর সহযোগিতায় উদ্বোধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও মোহাম্মদ কামরুল ইসলামের সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল(৩)ঘাটাইল আসনের সাংসদ আতাউর রহমান খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু,অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র শহিদুজ্জামান খান,উপজেলা কৃষি অফিসার আব্দুল মতিন বিশ্বাস,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান,শাহিনা সুলতানা শিল্পি,ভাইস চেয়ারম্যান কাজী আরজু সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।